Custom Search
Home SMS Earn Money Computer Tips FM Radio Home
Custom Search
Showing posts with label Facebook. Show all posts
Showing posts with label Facebook. Show all posts

ফেসবুকে যুক্ত হচ্ছে সরাসরি ভিডিও চ্যানেল

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে যুক্ত হয়েছে ভিডিও চ্যানেল সুবিধা। সরাসরি ভিডিও দেখার সুবিধা ফেসবুকে আগে থেকে যুক্ত থাকলেও তা ছিল অন্য মাধ্যম ব্যবহার করে ভিডিও দেখা। তবে এবার ফেসবুক লাইভ নামের প্রোগ্রামের মাধ্যমে এ সুবিধা যুক্ত হচ্ছে ফেসবুকে।
ইউস্ট্রিম আর লাইভস্ট্রিমের মাধ্যমে ফেসবুক পেইজে ভিডিও দেখার সুবিধা থাকলেও ফেসবুক লাইভ নামে নতুন এই প্রোগ্রামটি বিশেষবৈশিষ্ট্যসম্পন্ন।সামাজিক যোগাযোগের সাইটগুলোর জন্য এ প্রোগ্রামটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এ সুবিধাটির মাধ্যমে সহজে ভিডিও দেখার সুবিধা পাওয়া যাবে। যা অনেকটা নিজের জানালা দিয়ে সরাসরি কিছু দেখার মতোই। তবে ফেসবুক লাইভে সরাসরি ভিডিও দেখার সুবিধা ছাড়াও রয়েছে তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের সুবিধা, বন্ধুদের কার্যক্রম সরাসরি দেখার (লাইভ ফিড) সুবিধা, যা ভিডিও দেখার অন্য প্রোগ্রামেও রয়েছে। নতুন এ সুবিধা যুক্ত হওয়ার ফলে কেমন হবে ফেসবুক, তা নিয়েই চলছে আলোচনা। কর্তৃপক্ষের মতে, এর মাধ্যমে গ্রাহকদের অনেক সুবিধাই হবে, যা কাজের ক্ষেত্রে বেশ সহায়কও হবে।

ফেইসবুক নেটওয়ার্কে যোগ দিন

ফেইসবুকে অনেকে নেটওয়ার্কে যোগ দেয়ায় নামের পাশে কলেজ, বিশ্ববিদ্যালয়ের নাম দেখা যায়, অনেকের দেখা যায় না। কোন নেটওয়ার্কে যুক্ত হতে চাইলে Settings থেকে Account Settings-এ ক্লিক করে Networks-এ গিয়ে Network Name-এ যে নাম দিতে চান সেটি লিখে Join Network-এ ক্লিক করলে একাধিক নেটওয়ার্কের সাথেও যুক্ত হওয়া যাবে।

ফেসবুকের মেইল বন্ধ করুন

ফেইসবুকে Add Request, message বা wall-এ কিছু লিখে বা ছবিতে Comments করে তাহলে তা আবার ই-মেইল-এর মাধ্যমে আপনাকে জানানো হয়। এতে ফেইসবুক থেকে অসংখ্য ই-মেইল আসে। এটি থেকে মুক্তি পেতে Settings-এ গিয়ে Account Settings-এ ক্লিক করুন। নতুন যে পেজটি আসবে সেটি থেকে Notification-এ ক্লিক করুন। এখন ডান পাশ থেকে সব টিক চিহ্ন তুলে দিয়ে Save Changes-এ ক্লিক করুন।

ফেসবুকে বন্ধুত্বের অনুরোধ

ফেসবুকে কাউকে Add Request পাঠালে বার বার শুধু Security code চায়। এটি থেকে মুক্তি পেতে হলে যখন Security code চাইবে তখন Verify your account-এ ক্লিক করে নতুন উইন্ডো এলে সেখানে আপনার ফোন নম্বর লিখে Confirm-এ ক্লিক করলে দেখবেন আপনার মোবাইলে একটি কোড নম্বর এসেছে। ওই কোড নম্বরটি কোড বক্সে লিখে Confirm-এ ক্লিক করুন।

ফেইসবুকের ছবি রাখার প্রোগ্রাম

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেইসবুকে ছবি রাখার জন্য বিশেষপ্রোগ্রাম (আপলোডার) তৈরি করা হয়েছে। পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও ফেইসবুক ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করে দিয়েছে।কার্যকর এ টুলের মাধ্যমে ছবি খুব সহজে ও দ্রুততার সঙ্গে ফেইসবুকে প্রকাশকরা ও রাখা যায়। আপলোডারটি www.facebook.com/apps/application.php?id=184826119663 ঠিকানা থেকে চালু করা যাবে।
এটি ব্যবহার করে খুব দ্রুত বড় আকারের ছবি আপলোড করা যাবে। অ্যাপলিকেশনটি ব্যবহার করার সময় কোনো সমস্যা হলে www.facebook.com/help/contact.php?show_form=new_photo_uploader ঠিকানার সাইটে জানানো যাবে।

ফেসবুকের খুঁটিনাটি

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক অনেকেই ব্যবহার করেন। ফেইসবুকে অনেক খুঁটিনাটি বিষয় আছে। কিছু কাজ কীভাবে করা যাবে, তা নিচে দেওয়া হলো—
 ফেসবুকে আপনি বন্ধু করতে কাকে কাকে Add Request পাঠিয়েছেন তা দেখার জন্য ওপরে Friends থেকে All Friends-এ ক্লিক করুন।বর্তমান বন্ধু এবং যাদের কাছে Add Request পাঠিয়েছেন তাদের সবার নাম দেখা যাবে।
 যদি কাউকে ভুল করে Add Request পাঠিয়ে দেন তাহলে তাকে ব্লক করে আবার Remove করে দিন। দেখবেন আপনার Add Request টি বাতিল হয়ে যাবে।
 ফেসবুকের সব লেখা ইংরেজি। আপনি চাইলে ফেসবুকের সব লেখা বাংলায় পরিবর্তন করতে পারেন। এর জন্য প্রথমে Settings থেকে Account Settings-এ ক্লিক করুন। নতুন পেজ এলে সেখান থেকে Language-এ ক্লিক করুন। এখন Primary Language-এ English (US)-এর পরিবর্তে বাংলা সিলেক্ট করে কিছু সময় অপেক্ষা করুন, দেখবেন সমস্ত ফেসবুক বাংলা হয়ে গেছে। আবার ইংরেজি করতে চাইলে একই পদ্ধতিতে বাংলার পরিবর্তে English (US) সিলেক্ট করে বেরিয়ে আসুন।
 কেউ যদি ফেসবুকে আপনাকে ডিস্টার্ব করে যেমন, মেসেজ দেয়, বার বার Add Request পাঠায় তাহলে আপনি তাকে ব্লক করে দিতে পারেন। ব্লক করে দিলে সে আর আপনাকে খুঁজে পাবে না। কাউকে ব্লক করতে হলে Settings থেকে Privacy Settings-এ ক্লিক করে Person-এর নাম বা ই-মেইল আইডি লিখে তাকে ব্লক করে দিতে পারেন।
 আপনি যদি চান আপনার বন্ধুরা ছাড়া আপনাকে অন্য কেউ বার্তা (মেসেজ) পাঠাতে পারবে না বা আপনার বন্ধু কারা তা যেন অন্য কেউ না দেখতে পারে, সে জন্য Settings থেকে Privacy Settings-এ ক্লিক করে নতুন পেজ এলে Search-এ ক্লিক করুন। এখন চেকবক্স থেকে A Link to send me a message এবং My friend list-এর টিক চিহ্নগুলো তুলে দিয়ে Save Changes-এ ক্লিক করুন। আবার আপনি যদি My Profile picture চেকবক্স থেকে টিক চিহ্ন তুলে দেন তাহলে আপনার বন্ধুরা ব্যতিত অন্য কেউ আপনার Profile picture দেখতে পাবে না।
 আপনি যদি চান আপনার ই-মেইল ঠিকানা আপনার বন্ধুরা কেউ দেখবে না, তাহলে Settings থেকে Privacy Settings-এ ক্লিক করে Profile-এ ক্লিক করুন। এরপর Contact Information-এ ক্লিক করে নিচে আপনার Mail add-এর পাশের বক্স থেকে No one সিলেক্ট করে Save Changes-এ ক্লিক করে বেরিয়ে আসুন।
 আপনি Settings থেকে Account Settings-এ ক্লিক করে নতুন যে পেজটি আসবে সেটি থেকে আপনার নাম, পাসওয়ার্ড, প্রাইভেসি, Security question ইত্যাদি সবকিছু পরিবর্তন করতে পারবেন। আপনি যদি আর ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে না চান তাহলে Deactivate-এ ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি বন্ধ করেও দিতে পারেন। আবার Activate করতে চাইলে সাইন ইন করুন। তাহলেই Activate হয়ে যাবে।

ফেসবুকে নতুন প্রোগ্রাম

জনপ্রিয় ই-মেইল ইয়াহু, এমএসএন বা জিমেইলের মতো মেসেঞ্জারে নিজের অবস্থা Available থেকে Away, Invisible বা অফলাইনে পরিবর্তন করা যায়। তাত্ক্ষণিক বার্তা আদান-প্রদান (চ্যাট) করার সময় এগুলো ব্যবহার করে বিশেষ কিছু সুবিধাও পাওয়া যায়। যেমন Invisible মোডে থাকার সময় আপনি অনলাইনে থেকে অন্যদের অবস্থা দেখতে পাবেন। কিন্তু অন্যরা বুঝবে না যে আপনি অনলাইনে রয়েছেন। ফেসবুকে চ্যাট করার সময় এমন কোনো অপশন পাওয়া যায় না, সেখানে কেবল অনলাইন এবং অফলাইন নামে দুটি মোড থাকে। ফেসবুকের Online Now (http://www.facebook.com/apps/application.php?id=29197096351) প্রোগ্রামটি Invisible মোডের মতো কাজ করে। এটি ব্যবহার করে অফলাইনে থাকা কোনো ব্যবহারকারী সহজেই জানতে পারবেন অন্য কোনো ব্যবহারকারী এখন অনলাইনে রয়েছেন।

ওয়েব ২.০ বন্ধ করেছে ফেসবুক

ইন্টারনেটে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ওয়েব ২.০ সুইসাইড মেশিন নামের একটি ওয়েবসাইট বন্ধ করে দিচ্ছে। এই ওয়েবসাইটে প্রবেশ করে ফেসবুক ব্যবহারকারীরা তাদের প্রোফাইল মুছে ফেলতে পারে। এ ছাড়া তারা বন্ধুবান্ধবের নানা তথ্যসহ অন্যান্য তথ্য মুছে ফেলতে পারে। ওয়েব ২.০ সাইটে ঢুকে ফেসবুক ছাড়াও মাইস্পেস, টুইটার ও লিঙ্কেডিনে থাকা বন্ধুদের বিভিন্ন তথ্য মুছে ফেলতে পারে। ফেসবুক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সুইসাইড সাইটটি ফেসবুক নীতিমালার পরিপন্থী। সাইটটি বন্ধ করে দেওয়া হলেও আরেকটি পদ্ধতি চালু করা হচ্ছে, যার মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা একেবারে মুছে ফেলতে পারবে। এ পদ্ধতি চালু করেছে সেপপুক ডট কম। ফেসবুক জানায়, তারা এ ব্যাপারে সেপপুকু ডট কম ওয়েবসাইটকে একটি চিঠি পাঠিয়েছে। সেপপুকু ডট কম ফেসবুক ব্যবহারকারীদের ‘ডিসকানেক্ট ইওরসেলফ’ বার্তা পাঠিয়ে তাদের প্রোফাইল মুছে ফেলতে উদ্বুদ্ধ করে।
উল্লেখ্য, ওয়েব ২.০ সুইসাইড মেশিন মুক্ত সফটওয়্যার অ্যাপাচে-২-এর মাধ্যমে চলে। —এএফপি অবলম্বনে মাহমুদুর রহমান
bangla font problem